তমাল পোদ্দার, ছাতকঃ
ছাতক পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ধন মিয়ার সর্মথনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে কুমনা গ্রামে (রাখালতলা) মন্দিরের সামনে বারীন্দ্র দাসের সভাপতিত্বে ও শিক্ষক প্রণব চক্রবর্তীর পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী মত বিনিময় সভায় বক্তব্য রাখেন ক্ষিতিশ দাস, নিপেন্দ্র দাস, গৌরাঙ্গ পাল, সুধাংশু পাল, রনজু পাল, মাখন দাস, অরুপ দাস, দিলিপ পাল, ক্ষিতিশ দেবনাথ, দীনেশ পাল, অনিল পাল, কৃপেশ দাস, সামছু মিয়া, হাজী মোতাহের আলী, আনফর আলী, তালেব আলী, সিরাজ মিয়া, আশ্রব আলী, আব্দুর রশীদ প্রমুখ। সভায় বর্তমান কাউন্সিলর ও কাউন্সিলর পদপ্রার্থী ধন মিয়া বলেছেন, কুমনা গ্রামের (রাখাল তলা) মন্দিরের উন্নয়নে প্রথম দফায় ৪লক্ষ ও পরবর্তীতে আরো প্রায় ৩লক্ষ টাকা অনুদান দেয়া হয়েছে। আগামীতেও মন্দিরের উন্নয়নে অনুদান দেওয়া অব্যাহত থাকবে।
তিনি এক পর্যায়ে ভোটারদের কাছে আবেগ জড়িত কন্ঠে বলেন, অত্র ওয়ার্ডের চলমান উন্নয়নের স্বার্থে পুণরায় তাকে কাউন্সিলর নির্বাচিত করে ওয়ার্ডবাসীর সেবক হয়ে আজীবন কাজ করতে চান। এ সময় তিনি দল মত নির্বিশেষে সকলের কাছে ভোট প্রার্থনা করেন। নির্বাচনী মতবিনিময় সভায় বক্তারা কুমনা গ্রামের উন্নয়নে কাউন্সিলর ধন মিয়ার আরো সহযোগিতা কামনা করেছেন।
এসময় সবাই কাউন্সিলর প্রার্থী ধন মিয়াকে পুণরায় নির্বাচিত করতে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। মত বিনিময় সভায় মিন্টু দাস, কানু দাস, নীরেন্দ্র দাস, সিতানাথ চক্রবর্তী, প্রদিপ দাস, নিরেন দাস, বিধান পাল, মানিক দাস, সুজিত দাস, অজিত পাল, গিটু দাস, সুভাষ দাস, বিভাস দাস, বিপ্লব দাস, প্রনজিত দেবনাথ, জগদিশ পাল, সুব্রত চক্রবর্তী, নান্টু দাস, সুবল দাস, দিপক দাস, মনি দাস, জনি দাস, জনি পাল, আকাশ দাস, শংকর দাস, আশিষ চন্দ, নুকুল মজুমদার, অনিক দাস, উত্তম দাস, অপু দাস, রনি পাল, অতুল রায়, সমির চক্রবর্তী, অজয় রায়, সৌরভ দাস, অমিত রায়, তপন দাস, নিতাই দাস, গোপাল পাল, অধির পাল, শিবুল দাস, কৃষ্ণ দাস, অসীম দাস, শংকর দাস, জীবন পাল, কানন দাস, আপ্তাব আলী, শমসের মিয়া, সফাত মিয়া, ইদ্রিছ মিয়া, আব্দুল হক, বোরহান উদ্দিন, কবির মিয়া, ফরিদ মিয়া, মানিক মিয়া, দিলোয়ার হোসেন, জসিম উদ্দিন, বাহাউদ্দিন, সুহেল মিয়া, খায়রুল আলম, নুরুল আমীন, ময়না মিয়া, রাহীম উদ্দিন, খায়রুল ইসলাম, জাহিদ হাসান, মজনু আহমেদ, রিয়াজ আহমেদ, সায়েম মিয়া, তারেকুল ইসলাম, মুহিবুর রহমান নাবিল, দুলাল মিয়া, জাহেদুল ইসলাম, ছাদিক আহমেদ, পাবেল হোসেন, জাহিদ হোসেন, খালেক মিয়া, সানু মিয়া, নাছির উদ্দিন, ওয়াকিল আহমদ, জনি দাস, মাহফুজ আহমদ, উত্তম ঘোষ, রুমান আহমদ, জাবেদ আহমেদ, অপু ঘোষ, মামুন মিয়া, লায়েক মিয়া, সবুজ মিয়া, শাকিল আহমদ সহ ওয়ার্ডের লোকজন উপস্থিত ছিলেন।