; LH News | Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.
  • ০৫ জুন ২০২৬, শুক্রবার ।
  • সর্বশেষ সংস্কার: ১৭ ডিসেম্বর ২০২৩ ।

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

অনলাইন শিক্ষা কার্যক্রমে অবদানে সম্মাননা সনদ গ্রহণ করছেন অজয় কৃষ্ণ পাল




স্টাফ করেসপন্ডেন্ট, কাজী রুবায়েত শিমুলঃ
করোনাকালীন অনলাইন শিক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ব্রোঞ্জ মেমেরোন্ডাম (মাধ্যমিক  পর্যায়) পদকে ভূষিত হয়েছেন ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ  বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আইসিটি ফর এডুকেশন জেলা অ্যাম্বাসেডর অজয় কৃষ্ণ পাল। 

গত বুধবার (২৩ শে ডিসেম্বর) সুনামগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে, করোনা দুর্যোগকালীন অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্টদের উদ্বুদ্ধকরন অনুষ্ঠানে অজয় কৃষ্ণ পালকে ব্রোঞ্জ মেমোরেন্ডাম পদকে ভূষিত করা হয়েছে। 

সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এর সভাপতিত্বে, সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ) আসিফ আল জিনাত এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মোঃ জসীম উদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক ড.মোঃ দিদার চৌধুরী, সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফয়েজুর রহমান, সরকারী এস সি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী। উপস্থিত ছিলেন, জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ।

জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,শিক্ষক / শিক্ষিকাবৃন্দ আইসিটি ফর এডুকেশন জেলা অ্যাম্বাসেডর বৃন্দ। অজয় কৃষ্ণ পাল  বলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক করোনাকালীন শিক্ষা অনলাইন কার্যক্রমে (মাধ্যমিক পর্যায়) বিশেষ অবদান রাখায় আমাকে “ব্রোঞ্জ মেমোরেন্ডাম” পদকে ভূষিত করায় অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই জেলা প্রশাসন কর্তৃপক্ষকে। আরো ও কৃতজ্ঞতা জানাই জেলা  শিক্ষা কর্মকর্তা ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, আমার প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক ও আমার পরিবারসহ যারা বিভিন্নভাবে আমাকে সার্বিক সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়েছেন।

Comments






ফেসবুকে আমরা