; LH News | Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.
  • ০৫ জুন ২০২৬, শুক্রবার ।
  • সর্বশেষ সংস্কার: ১৭ ডিসেম্বর ২০২৩ ।

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.





নিজস্ব প্রতিবেদক, শাহ আলম বাসিতঃ

ছাতক পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত। আলহাজ্ব ফজলু মিয়া চৌধুরীকে (চাকা প্রতীক) সভাপতি ও আলহাজ্ব আবুল হাসানকে (কাপ পিরিছ প্রতীক) সাধারণ সম্পাদক করে ২০২০-২০২১ দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। 

শনিবার (২৬ ডিসেম্বর) ছাতক পাথর ব্যবসায়ী সমিতির (রেজিঃ চট্ট-১৮১৪) প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হাই আজাদ, নির্বাচন কমিশনার আব্দুল গনি, আব্দুল আলীম, ফরিদ উদ্দিন ও আব্দুস সাত্তারের স্বাক্ষরিত ফলাফল প্রকাশ করা হয়। 

অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে- সহ সভাপতি পদে আলহাজ্ব আলী আসগর সোহাগ (উড়োজাহাজ প্রতীক) ও আলহাজ্ব আরিছ আলী (দোয়াতকলম প্রতীক), সহ সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব ছালেক মিয়া (হরিণ প্রতীক), কোষাধ্যক্ষ পদে আলহাজ্ব হাতেম লিটন (তালাচাবি প্রতীক), প্রচার সম্পাদক পদে আলহাজ্ব বাবুল মিয়া (আম প্রতীক), দপ্তর সম্পাদক পদে আলহাজ্ব সুজন মিয়া (টেলিভিশন প্রতীক), কার্যকরী সদস্য পদে সাদিক মিয়া তালুকদার (রিক্সা প্রতীক), নেছার আহমদ (সিলিং ফ্যান), আদনান হোসেন মিজান (পানপাতা প্রতীক) ও ইকবাল হোসেন রানা (ফুটবল প্রতীক) নির্বাচিত হয়েছেন। 

এবছর সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 


ছাতকনিউজ/স/ক/বাসিত/২৬/১২/২০২০

Comments






ফেসবুকে আমরা