; LH News | Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.
  • ০৫ জুন ২০২৬, শুক্রবার ।
  • সর্বশেষ সংস্কার: ১৭ ডিসেম্বর ২০২৩ ।

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

৫ নং ওয়ার্ডে গণসংযোগ করছেন মেয়র আবুল কালাম চৌধুরী




ছাতক পৌরসভার ০৫ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী। 

শনিবার (২৬ ডিসেম্বর) পেপারমিল, লেবারপাড়া ও দক্ষিণ বাগবাড়ী এলাকায় গণসংযোগ করেন তিনি। 

এসময় তিনি লেবারপাড়া জামে মসজিদে তার ব্যক্তিগত পক্ষ থেকে ১ লক্ষ টাকা উপহার প্রদান করেন এবং লেবারপাড়া মহল্লার সাথে রহমতভাগ আবাসিক এলাকা ও কলেজের সাথে সংযোগ সড়ক নির্মাণের ঘোষণা করেন। এর পাশাপাশি তিনি ৫ নং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নের আশ্বাস প্রদান করেন।

উক্ত গণসংযোগে মেয়র প্রার্থী আবুল কালাম চৌধুরী বলেন- 'বিগত দিনগুলোতে আমি আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম। এর আগেও আপনারা আমাকে বারবার নির্বাচিত করেছেন। আমি আবারও আপনাদের কাছে নৌকা প্রতীকে ভোট চাইতে এসেছি।' 

তিনি আরও বলেন, আপনাদের সেবা করতে গিয়ে কিছু কাজ অসম্পন্ন রয়েগেছে। আমার অসম্পন্ন কাজ সম্পন্ন করার জন্য আপনাদের দোয়া এবং ভোটের প্রয়োজন। আপনারা আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে দিয়ে পুনরায় আপনাদের সেবা করার সুযোগ দান করুন। 

এসময় ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।


Comments






ফেসবুকে আমরা